শ্রীংলা বলেন ২০১০ সালের পরে এটিই প্রথম ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর। এ কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের ঢাকা সফর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও তিনি শিগগিরই ঢাকা সফর করবেন। এই প্রথমবারের মতো ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফর করবেন।’
শ্রীংলা বলেন,‘আমরা দুই দেশের সামরিক ক্ষেত্রে আরও বেশি আলোচনা ও বিনিময় আশা করি।’
উল্লেখ্য, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী হাসিনা দ্বিপক্ষীয় সফরে দিল্লি সফর করবেন।
/এসএসজেড/এমএনএইচ/