সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় কমিশন চেয়ে রিট


হাইকোর্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকল এলাকার জমিকে ঘিরে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোটে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দাখিল করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ রিট দায়ের করেন।
এটি এখন শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।
এর আগে একই আইনজীবী চিকিৎসাধীন অবস্থায় সাঁওতালদের হাতকড়া কেন খুলে দেওয়া হবে না তা জানতে চেয়ে আরেকটি রিট দায়ের করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারকে এ ব্যাপারে নির্দেশ দিলে সাঁওতাল দ্বিজেন টুডুসহ আরেকজনের হাতকড়া খুলে দেওয়া হয়।

/ইউআই/টিএন/