প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহফুজ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (টেলিকম) সমিতি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ এ তালেব এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী হাম্মাদ মুজিব এ কতজ্ঞতা প্রকাশ করেন।
এ নিয়োগের মাধ্যমে বিটিসিএল গ্রাহকবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে এই দুই নেতা আশা প্রকাশ করেছেন।
/এসএমএ/এসএনএইচ/