রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হাবিবুল বাশার বাহাদুর (৪৯) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর রাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাবিবুল বাশার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৯ নং ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক কালের কণ্ঠের বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীমের ছোট ভাই।
তার আরেক ভাই শহীদুল বাশার সোহেল জানান, গত শুক্রবার রাত ১১টায় তেজগাঁও উত্তর থানাধীন রেজিস্ট্রি অফিস কলোনি বাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন হাবিবুল। পরে আশেপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসেন। ময়না তদন্ত শেষে শনিবার সকালে স্বজনেরা তার লাশ নিয়ে গেছেন।
এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক কার্ভাড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।
/এআইবি/এমও/টিএন/