প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদকে আগামী ২ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক সমন্বয়ক পদে (জাতীয় বেতন স্কেল ৮৬ হাজার টাকা) চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পান ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারিতে। চাকরির মেয়াদ শেষে তিনি মুখ্য সচিব পদে চুক্তিতে নিয়োগ পান।
রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয় ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে। এরপর রাতে আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
/এসএমএ/ এআর/