রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়েছেন বার্নিকাট

বার্নিকাটরাখাইন প্রদেশের সংঘটিত সহিংসতায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সোমবার ধানমণ্ডির ইএমকে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।



এসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রাখাইন প্রদেশের সংঘঠিত ঘটনার স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত দাবি করেন। তিনি বাংলাদেশ ও সমমনা দেশগুলোকে নিয়ে রাখাইন প্রদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান।
উল্লেখ, ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েককটি নিরাপত্তা চৌকিতে হামলা করে। এতে সীমান্ত পুলিশের ৯ সদস্য নিহত হয়। সেই হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে হামলা চালায়। এরপর থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গা।
এসএসজে/এমডিপি/