বার্নিকাট বলেন, ‘সন্ত্রাসীদের বিচার করার আগে মেরে ফেললে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনও উপায় থাকে না। সন্ত্রাস বিষয়ে সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে এসব সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা কেউ কোনও সংগঠনের হয়ে কাজ করে আবার কেউবা একা-একা কাজ করে। ফলে এ সন্দেহভাজনরা যদি মারা যায়, তবে তথ্য পাওয়ার আর কোনও উপায় থাকে না।’
তবে বার্নিকাট স্বীকার করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করার চেষ্টা করলে, সন্ত্রাসীরা তখন বাধা দেয়। একারণে তাদের জীবিত ধরাও কঠিন। তবু তথ্য আদায়ের জন্য সন্দেহভাজনদের গ্রেফতার করার চেষ্টা করা উচিত। একজন সন্ত্রাসী মারা গেলে সেখানেই সন্ত্রাস শেষ হয়ে যায় না। সেই জায়গা অন্য সন্ত্রাসী এসে দখল করে নেয়।’
পুলিশের কার্যক্রম প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘তাদের কাজে আমি সন্তুষ্ট নই, এটা বলা ঠিক হবে না। কিন্তু আত্মতুষ্টি অনুভব করার কোনও সুযোগ নেই। যা করছি সেটা যথেষ্ট, এ রকম মনোভাব থাকলে সেটি ভুল হবে।’
/এসএসজেড/এমএনএইচ/