বিনা বিচারে বন্দি চার নারীকে আদালতে হাজিরের নির্দেশ

হাইকোর্ট

বিনা বিচারে কারাগারে বন্দি চার নারীকে আগামী ১৬ জানুয়ারির মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই চার নারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা বিষয়টি আদালতের নজরে আনেন। এরপরই হাইকোর্ট এ নির্দেশ দেন।

/ইউআই/এসটি/