বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া



খালেদা জিয়াশহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সকাল ৯টায় তিনি বাসভবন থেকে রওনা হবেন।



খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, দলের নেতাদেরকর্মীদের নিয়ে খালেদা জিয়া ফুলেল শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে কথা বলতে পারেন।
শায়রুল জানান, দলের পক্ষ থেকে নেতাকর্মীদের যথাসময়ে স্মৃতিসৌধে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
/এসটিএস/এআর/