নতুন ভবনে কার্যক্রম শুরু করলো আওয়ামী লীগ

 

আওয়ামী লীগপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব অনুষ্ঠিত মিলাদে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
/পিএইচসি/এআর/