ছবিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি ঘাতক বাহিনী বেছে বেছে দেশের সেরা সন্তান শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

দেশ স্বাধীনের পর রাজধানীর রায়ের বাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ। হত্যার আগে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছিল তাদের ওপর।

বাঙালি জাতি প্রতিবছর দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ছবিতে দেখুন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।
বুদ্ধিজীবীদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করছেন

বুদ্ধিজীবী কবরস্থানে দলের নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুদ্ধিজীবী কবরস্থানে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

বুদ্ধিজীবীদের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতাকর্মীরা

বুদ্ধিজীবীদের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতাকর্মীরা

বুদ্ধিজীবীদের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া

বুদ্ধিজীবীদের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক

বুদ্ধিজীবীদের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন

বুদ্ধিজীবীদের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ

ছবি: নাসিরুল ইসলাম

/এসএনএইচ/