বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আ.লীগের শ্রদ্ধা

বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মহান বিজয় দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একে একে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রীসভার সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসী, জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে এ অগ্রযাত্রাকে রুখে দিতে একটি অশুভ চক্র কাজ করছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/পিএইচ/বিটি/