সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্মৃতিসৌধে রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৪মিনিটে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এসে পৌঁছান। পরে শহীদদের বেদীর সামনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর। তিন বাহিনীর সুসজ্জিত একটি দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

মন্ত্রীগণ, সংসদের বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রীগণ, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের বিভিন্ন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন- 

পত্রিকার পাতায় মুক্তিযুদ্ধের বদলে যাওয়া ইতিহাস
মুক্তিযুদ্ধে কলমই ছিল যাদের অস্ত্র

/এফএস/