রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজারবাগে শহীদ পুলিশ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জ্জুামান খাঁন কামাল। এরপর আইজিপি এ কে এম শহীদুল হক সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়াও ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও বাংলাদেশ উইমেন্স পুলিশ নেটওয়ার্ক এর নেত্রীরা রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
জেইউ/এপিএইচ/