সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) প্রতিনিধি দল। নেপালের ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) মহাপরিচালক মেজর জেনারেল রামিন্দ্র ছেত্রীর নেতৃত্বে ৪টি দেশের ৮ জন কর্মকর্তা ও ৪৬ জন ক্যাডেট বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে এই সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
- সলিমুল্লাহ মেডিক্যাল থেকে ভুয়া চিকিৎসক আটক
- সেনাবাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের সাক্ষাৎ
/এমও/