সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক এবং বিশেষ সিল মোহরের মাধ্যমে ডাকটিকিট অবমুক্ত করেন ।
বিজয়ের ৪৫ বছর(১৯৭১-২০১৬)উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ১৬ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট এবং একই সঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা মূল্যের আরও চারটি ডাকটিকিট অবমুক্ত করেন।
পাশাপাশি ১০ টাকা মূল্যমানের দুটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের দুটি ডাটা কার্ড এবং ৪৫ টাকা মূল্যমানের একটি স্যুভেনির অবমুক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, শুক্রবার থেকেই ঢাকার জিপিওতে এই স্মারক ও ডাক টিকিট বিক্রি শুরু হবে। পরবর্তীতে দেশের সকল পোস্ট অফিসেও পাওয়া যাবে।
সূত্র: বাসস
এপিএইচ/