আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ শহীদুল হক এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান আঞ্চলিক ডিভিশনের প্রধান ভেরোনিকা কোডি ইইউ-এর নেতৃত্ব দেন।
উল্লেখ্য, বর্তমান নির্বাচন (ইসি) কমিশন ২০১২ সালে গঠিত হয়। এর মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে। এরইমধ্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন। বৈঠক অনুষ্ঠানের পর তিনি একটি সার্চ কমিটি গঠন করতে পারেন।
এদিকে, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনই কার্যত এই বর্তমান ইসির অধীনে অনুষ্ঠিতব্য শেষ নির্বাচন।
মঙ্গলবার ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে আইনের শাসন ও প্রয়োগ, জাতিসংঘে মানবাধিকার সহযোগিতা, সংখ্যালঘুদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মৃত্যুদণ্ড, রোহিঙ্গা অবস্থা, চট্টগ্রাম হিল ট্র্যাক্ট শান্তি চুক্তি, নারী ও শিশু অধিকার, মৌলিক শ্রমাধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ও সুষ্ঠু শ্রম ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সংগঠন করার স্বাধীনতা ইস্যুতে বৈঠকে আলোচনার সময় ইইউ-এর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশকে অত্যন্ত দ্রুততার সঙ্গে মৌলিক শ্রমাধিকার পরিস্থিতির উন্নতি করতে হবে। ট্রেড ইউনিয়নকর্মী ও নেতাদের বিরুদ্ধে সহিংস আচরণ ও হয়রানি বন্ধসহ এসব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।
/এসএসজেড/এমএনএইচ/