ব্যাপারীপাড়ায় শিশুবাগ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিতে যান আইভী। এই সময় তার সঙ্গে ছিলেন তার ভাই রাসু আহমেদ। কেন্দ্রে ভোট দিতে আসা তার সমর্থক ভোটারদের অনেককেই নৌকা প্রতীক আঁকা বিশেষ মাফলার পরতে দেখা গেছে।
এই কেন্দ্রে ভোট দিতে আসা শারীরিক প্রতিবন্ধী ভোটার রুমা (৪০) বলেন, ‘আইভী আপাকে ভোট দেবো। এসব কেন্দ্রে ঝামেলা দেখবেন কী করে, এখানে আইভী আপা আসবেন।’
ছবি: নাসিরুল ইসলাম।
/ইউআই/এফএস/