নির্বাচন সুষ্ঠু করে ইতিহাস হয়ে উঠুন: রিজভী





রুহুল কবীর রিজভীনির্বাচন কমিশনের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন,‘নাসিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনকে গ্রহণযোগ্য করে ইতিহাস হয়ে উঠুন।’


বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, ‘সিটি করপোরেশনের ১৭৪টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ১৩৭টি স্পর্শকাতর। উক্ত ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বেশি তৎপরতা বাড়াতে হবে।’
পাশাপাশি ওই কেন্দ্রগুলোতে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নির্বাচনি কর্মকর্তা এবং মেজিস্ট্রেটদেরকে তাদের নিরপেক্ষতা বজায় রেখে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহবান জানান রিজভী।
তিনি বিএনপির নির্বাচনি পোলিং এজেন্টদের ভোট গণনার শেষ সময় এবং ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানে অবস্থান করার জন্যও আহ্বান জানিয়েছেন।
নির্বাচিন পরিস্থিতি নিয়ে রিজভী বলেন,‘এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক।গত রাত পর্যন্ত অনিশ্চয়তা ও শংকা থাকলেও আজ সকাল থেকে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। তবে আমরা আশা করি, প্রশাসন এমন কোনও আচরণ করবে না যাতে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। বিএনপির যারা মাঠে আছেন তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।’
/জেএ/এআর/