বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও ভোটাররা তেমন আসেননি।
এ বিষয়ে বেলা ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ ক্লাবের ৯৬ নম্বর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলম চান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত চার ঘণ্টায় আমার কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯৫৩ জন। এ কেন্দ্রে বুথ আটটি। এ পর্যন্ত ভোট পড়েছে প্রায় এক হাজার। আপাতত কেন্দ্রে ভোটার একেবারেই কম। বাকিরা দুপুরের খাবারের পর আসতে পারেন।’
একই জায়গায় ৯৫ নম্বর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মৃত্যুঞ্জয় ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার এ কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৮৮৮ জন। এ পর্যন্ত ভোট পড়েছে ৩০ শতাংশ। জাল ভোট পরার কোনও অভিযোগ এখনও আসেনি। এজেন্টরাও কোনও অভিযোগ করেননি।’
এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের (৭৫ নম্বর কেন্দ্র) প্রিজাইডিং অফিসার একেএম ফয়সাল আলম বেলা ১১টারদিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৮৭০ জন। সবাই মহিলা ভোটার। বুথ আছে নয়টি। এ পর্যন্ত ভোট পড়েছে ১০ শতাংশ।’
তিনি আরও বলেন, ‘নয়টি বুথে নয়টি ব্যালট বই দেওয়া হয়েছে। প্রতিটি বইয়ে একশ করে পাতা আছে। একটা বইও এখনও শেষ হয়নি।’
/ওএফ/এসএনএইচ/এফএস/