ভোটার বচন

15644970_10205856684496017_1274968679_n

সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা পপুলার হাইস্কুল ভোট কেন্দ্রে কথা হয় হাজী আবুল কাশেমের সঙ্গে। তিনি ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর কর্মী। তিনি বলেন ‘বাংলাদেশে মুসলমান বেশি, তবে ইসলামি ভোট কম।’

তার কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের সমর্থক আবুল বাশার হাশেম বলেন, ‘আপনারা তো ইসলাম বেঁচেন।’

জবাবে আবুল কাশেম বলেন, ‘আমরা বেচি, আপনার কেনেন।’

15658816_10202498949792856_1828919159_o

এবার জবাবে আবুল বাশার দুইবার আইভী, আইভী রব তুলে বলেন, ‘আইভীর গায়েবি (অদৃশ্য) ভোট বেশি। দৃশ্যমান ভোট কম।’

বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ভোট দিয়ে তার কর্মী মো. সুজন বলেন, ‘সাখাওয়াতকে ভোট দিয়েছে, তবে আইভী ভালো প্রার্থী।’ নিজেকে শামীম ওসমানের অনুকম্পাপ্রাপ্ত কমিশনার প্রার্থী মোহসিনের সমর্থক দাবি করেছেন।

সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসেছেন জাহানারা বেগম রেখা। তিনি বলেন, ‘আইভী যদি ফেল করে ভাববো নারায়ণগঞ্জের মানুষ বেঈমান। কারণ তিনি ও আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন।’

/এসটি/