জাতীয় সংসদশের সব নদীর আদি ইতিহাস থেকে বর্তমান সময় পর্যন্ত তথ্য সংবলিত একটি আর্কাইভ গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, রণজিৎ কুমার রায় ও মমতাজ বেগম অংশ নেন।
বৈঠকে নদী রক্ষা কমিশন কর্তৃক নদী সুরক্ষার সুবিধার্থে একটি উপযুক্ত চেকলিস্ট প্রণয়নের সুপারিশ করা হয়।
/ইএইচএস/এমএনএইচ/