সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ‘সুস্থ বাংলাদেশ গড়ার সংগ্রমে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষেণ পরিষদের (জানিপপ) সভাপতি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।
তিনি বলেন, ‘জনসংখ্যার কারণে বাংলাদেশের যেমন সমস্যা রয়েছে তেমনি বিপুল সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশের মোট জনগোষ্ঠির সিংহভাগ তরুণ। এ তরুণারা উদ্যমী, পরিশ্রমী, সাহসী ও দেশ্রপ্রেমিক। দেশকে এ তরুণদের সুস্থ বিকাশের পথ সৃষ্টি করতে হবে। পৃথিবীর যে দেশগুলো তরুণদের সুস্থ বিকাশের পথ তৈরি করতে পেরেছে আজ তারা ঈর্ষণীয় উন্নতি করেছে। তারুণ্যের এ সম্পদকে ও তরুণদের এ সম্ভাবনাককে পরিপূর্ণভাবে কাজে লাগাতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংঘঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। ইউএইচএইচ এ ক্ষেত্রে নেতৃত্ব দিবে বলে তিনি আশা ব্যক্ত করেণ।’
এসময় ইউএইচএইচ’র সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস)পরিচালক মো. ফসিউল্লাহ, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, বাংলাশে ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ রুকুনুজ্জামান প্রমুখ।
/এসএনএইচ/