আদেশ অনুযায়ী বদলি করা এই কর্মকর্তাদের আগামী ৮ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. মহিউদ্দিনকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের কচুয়া উপজেলায়, মো. আমির হামজাকে চাঁদপুরের কচুয়া থেকে ফেনীর দাগনভূঞা, পারভীন আক্তারকে ফেনীর দাগনভূঞা থেকে কুমিল্লার বুড়িচং, এম.ডি হাবিবুর রহমানকে যশোরের মনিরামপুর থেকে হবিগঞ্জ সদর, নূর মোহাম্মদ শাহকে কিশোরগঞ্জের তারাইল থেকে কুষ্টিয়া সদর, আশরাফুল ইসলামকে ঢাকার ডেমরা থেকে কুমিল্লার গৌরীপুর, আফছানা বেগমকে পাবনার সাথিয়া থেকে ঢাকার ডেমরা, মো. আব্দুল হাফিজকে ঝিনাইদহ সদর থেকে যশোরের শার্শা, মো. রবিউল ইসলামকে সাতক্ষীরার শ্যামনগর থেকে পাবনার সাথিয়া, মৃতুঞ্জয়ী শিকারীকে সিলেটের বালাগঞ্জ থেকে পিরোজপুরের মঠবাড়িয়া, সর্মিলা আহমেদ শম্পাকে ফরিদপুরের মধুখালী থেকে মাদারীপুরের রাজৈর এবং মো. মনিরুজ্জামানকে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে রাজবাড়ীর পাংশায় বদলি করা হয়েছে।
এছাড়া খালেদ মো. বিন আসাদকে টাঙ্গাইলের সখিপুর থেকে সিলেটের বিশ্বনাথ, মো. আব্দুল হককে সিলেটের বিশ্বনাথ থেকে নোয়াখালীর বসুরহাট, স্বদেশ চন্দ্র চন্দকে নোয়াখালীর বসুরহাট থেকে বি-বাড়িয়ার বাঞ্চারামপুর, মো. শাহিদুর রহমানকে ঝিনাইদহের মহেশপুর থেকে সাতক্ষীরার কলারোয়া, মো. মিজানুর রহমানকে রংপুরের বদরগঞ্জ থেকে রংপুর সদর, মো. আমজাদ হোসেনকে রংপুর সদর থেকে দিনাজপুরের চিরিরবন্দর, মির্জা মো. মোর্তুজা রেজাকে রাজশাহী সদর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাইফুল ইসলামকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চুয়াডাঙ্গা সদর এবং আব্দুর রবকে চুয়াডাঙ্গা সদর থেকে যশোরের মনিরামপুরে বদলি করা হয়।
এসএমএ/ এপিএইচ/
আরও পড়ুন:
ইসি গঠনে আইন প্রণয়নসহ ৭ দফা প্রস্তাব জাসদ ইনুর