সাংবাদিক নাজমুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

একুশে টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাআশুলিয়ার তৈরি পোশাক শিল্পে অরাজকতা তৈরিতে সহায়তা আর শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার  ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ রিমন্ড মঞ্জুর করেন।

গত শনিবার ডিবি উত্তরের ইন্সপেক্টর আব্দুল আউয়াল সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে নিবীড়ভাবে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন নাজমুলের পক্ষের আইজীবীরা।

আদালতে নাজমুলের পক্ষে ছিলেন ঢাকা বারের সভাপতি আইনজীবী সাইদুর রহমান মাণিক, বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিবেদক তুহিন হাওলাদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেফতার করা হয় নাজমুলকে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় নাজমুল হুদার বাড়ি থেকে তার মোবাইল ফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত গাড়িটি জব্দ করা হয়।

/ইউআই/এসএনএইচ/