মুখ্য সচিব কামাল চৌধুরীকে এক বছরের চুক্তিতে নিয়োগ

ড. কামাল আবদুল নাসের চৌধুরীকেমুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়  এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ২২ ডিসেম্বর সরকারি কর্মচারী (অবসর) আইন অনুযায়ী  ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে চাকরি থেকে পরবর্তী ১৮ মাসের পিআরএল মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
মঙ্গলবারের প্রজ্ঞাপনে ওই পিআরএল বাতিলের শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
ড. কামাল চৌধুরীকে অবসরে যাওয়ার সময়ের প্রায় এক মাস আগে গত ২৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিদ পদ থেকে মুখ‌্য সচিবের পদে বসায় সরকার।
এসএমএ /এপিএইচ/ 

আরও পড়ুন: 

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক: সংবিধানের ৪৮ ও ১১৮ অনুচ্ছেদের বাইরে যাবে না আ. লীগ