ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সভায় যোগ দেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনাসভার শুরুতে বক্তৃতা দেওয়া নিয়ে তাঁতী লীগের দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
এসময় ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী মারামারিতে জড়িয়ে পড়েন। কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগ থানার পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আবু জাফর বাংলা ট্রিবিউনকে বলেন, মারামারির কথা জানতে পেরে আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁতী লীগের এক কর্মী জানান, কিছু দিন আগে তাঁতী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যারা স্থান পাননি, তারা আজকের সভায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
/আরএআর/এএআর/ আপ-এমডিপি/