কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন। বৈঠকে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির এবং স্বাস্থ্যখাতে মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, নাজমুল হাসান, টিপু মুন্সি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী ও আখতার জাহান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/ওএফ/এমও/