ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া‘চার দেয়ালের মাঝে উৎসবমুখর পরিবেশে মানুষ ইংরেজি নববর্ষ পালন করছে। এতে বর্ষবরণ উদযাপনে কোনো ব্যাঘাত ঘটছে না।’ শনিবার রাতে ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজধানীর গুলশানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এস কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, ২০১৬ সাল জঙ্গি ও সন্ত্রাসের বছর ছিল। আমাদের বিভিন্ন অভিযানে ২৪ জন চিহ্ণিত জঙ্গি নিশ্চিহ্ন হয়েছে।
কোনও সন্ত্রাস, নৈরাজ্য প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান মো. আছাদুজ্জামান মিয়া। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০১৭ সাল হবে শান্তি ও উন্নয়নের বছর।
/এআরআর/এমপি/