শনিবার রাত ১১ টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদে সামিয়ানা টানিয়ে, রঙিন আলো ও নাচে-গানে তরুণদের ২০১৭ সালকে বরণ করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও ও পুরনো ঢাকার বিভিন্ন বাসাবাড়ির ছাদে আতশবাজি চলছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী এহসান রাতুল মিরপুর ছয় নম্বরে বটতলার পাশের একটি বাসায় নববর্ষ উদযাপন করছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাদে আমরা বন্ধুরা মিলে এবার নববর্ষ উদযাপন করছি। এখানে নিরাপদ। নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নববর্ষ উদযাপনে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছি। কোথাও কোনও ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। ইনডোরের অনুষ্ঠানে আমরা নিরাপত্তা দিচ্ছি।’ কোনও সন্ত্রাস, নৈরাজ্য প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান মো. আছাদুজ্জামান মিয়া। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০১৭ সাল হবে শান্তি ও উন্নয়নের বছর ।’
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও র্যাবের নিজস্ব গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেসব স্থান নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, সেসব স্থানে র্যাব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।’
/এআরআর/ এপিএইচ/
আরও পড়ুন:
স্বাগত ২০১৭: হোক সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলের বছর
‘চার দেয়ালের মাঝে উৎসবমুখর পরিবেশে ইংরেজি নববর্ষ উদযাপিত হচ্ছে’
‘ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে’
থার্টি ফার্স্ট নাইট: নিরাপত্তা বেষ্টনীতে রাজধানী