ডনের ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেড এ মাহমুদ ডন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালখুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনের ওপর গুলি চালানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

সচিবালয়ে উপস্থিত সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গেলে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডনের ওপর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। হামলাকারীদের যিনি পিস্তল সরবরাহ করেছেন তার নাম ইলেকট্রিক বাবু। তাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও অচিরেই গ্রেফতার করা হবে। গোয়েন্দারা রহস্য উদঘাটনে কাজ করছে। গোয়েন্দা প্রতিবেদন পেলেই সব তথ্য জানা যাবে।’

শনিবার (৩১ ডিসেম্বর) খুলনার শীতলাবাড়ি মন্দিরের সামনে জেড এ মাহমুদ ডনকে (৪৫) লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সিপ্রা রানি (৫০) নামে পথচারী এক নারীর মৃত্যু হয়। এর আগেও লিটনকে লক্ষ্য করে আরও দুইবার হামলা চালানো হয়। ডন দাবি করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ, মাদক বিক্রি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কঠোর ভূমিকা নেওয়ার কারণেই সন্ত্রাসীরা বারবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছে।

আরও পড়ুন- 


এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৩

হিমঘরে লিটনের মরদেহ, বুকে দু’টি গুলি লেগে মৃত্যু

/এসআই/এফএস/