সমাবেশে বক্তারা বলেন, আমরা জণগণের রেজিস্ট্রিকৃত দলিল বালাম বইয়ে লিপিবদ্ধ করে অ-বিন্যাসযোগ্য স্থায়ী রেকর্ড সৃষ্টি করি। কিন্তু দুঃখের বিষয় আমরা অস্থায়ী। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সট্রা মোহরারদের চাকরি স্থায়ী করার জন্য সংশ্লিষ্ঠ সকলকে ১৯৭৩ সালে নির্দেশ দেন এবং আইন প্রণয়ন করেন। কিন্তু ১৯৭৫ পরবর্তী সরকার সে আইনটি বাস্তবায়ন করেনি।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও এ বিষয়ে কোনও অগ্রগতি নেই। বরং গত ১৫ মাস ধরে আমাদের বেতন দেওয়া হয়না। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোন সাড়া পাওয়া যায়নি। তাই আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।
সমাবেশ শেষে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন কর্মসূচি ঘোষণা করে। আগামীকাল ৪ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। দাবি আদায় না হলে ৭ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবে আমরণ অনশনে যাবে তারা।
সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক এফ. এ. সুমন সরকার ও বিভিন্ন জেলা থেকে আসা এক্সট্রা মোহরারা উপস্থিত ছিলেন।
/আরএআর/এসএনএইচ/