কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক অংশগ্রহণ করেন।
বৈঠকে নির্বাচন কমিশনার আবদুল মোবারকসহ অন্য ছয় জন কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত আদালতের রায় বাস্তবায়ন পূর্বক দ্রুত বিষয়টি নিষ্পত্তি করতে সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, অতিরিক্ত সচিব পদে ১৪৫ জন, যুগ্ম-সচিব ১৮৬ জন এবং উপ-সচিব পদে ২০৪ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ইতোপূর্বে পদোন্নতি পাননি এ ধরনের যোগ্য ৫২ জনকে অতিরিক্ত সচিব, ৩৮ জনকে যুগ্ম-সচিব এবং ২৫ জন কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
ইএইচএস/এপিএইচ/
আরও পড়ুন: নিয়ন্ত্রণে এসেছে গুলশান ডিসিসি মার্কেটের আগুন