আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিসব সফল করতে এই কর্মিসভার আয়োজন করা হয়।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি র্যালি করায় সৃষ্ট যানজটে রাজধানীতে জনদুভোর্গের জন্য দুঃখ প্রকাশ করে সংগঠটির সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের র্যালির কারণে রাজধানীবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি পালনে যেন জনগণের ভোগান্তি না হয়, সে জন্য বিকল্প পথ খোঁজা হবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিব। ১৯৮১ সালের চেয়ে ২০১৭ সালে শেখ হাসিনা বহুগুন শক্তিশালী।’
বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন, ‘বিএনপি যদি কোনও নির্বাচনে অংশ না নেয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কি থেমে থাকবে? বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনি প্রক্রিয়া কখনোই থেমে থাকবে না। তারা নির্বাচনে অংশ গ্রহণ না করে যে ভুল করেছে, এখন সেই খেসারত দিচ্ছে।’ এ সময় তিনি বিএনপিকে ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে রাজনীতি করার আহ্বান জানান।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, আশরাফ তালুকদার ও হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
/পিএইচসি/এমডিপি/