রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নব্য জেএমবির সামরিক কমান্ডার নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দামের মরদেহের ছবি বাংলা ট্রিবিউনের কাছে এসেছে। পাঠকদের জন্য ছবিগুলো প্রকাশ করা হলো।
পুলিশ জানায়, মারজান ও তার সহযোগী সাদ্দাম মোটরসাইকেলে মোহম্মদপুরের ভেরি বাঁধ এলাকা দিয়ে রায়ের বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সিটিটিসি পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু তারা মোটরসাইকেল না থামিয়ে পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষায় পুলিশ গুলি ছুড়লে তারা নিহত হয়।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, গভীর রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দলের সঙ্গে নব্য জেএমবি সামরিক কমান্ডার মারজান ও তার সহযোগী সাদ্দামের বন্দুকযুদ্ধ হয়। তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির সামরিক কমান্ডার মারজান নিহত
সাদ্দাম ছিল উত্তরবঙ্গে নব্য জেএমবির প্রধান: স্বরাষ্ট্রমন্ত্রী
/ইউআই/এসটি/