প্রশাসনের তিন সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ।
২০১২ সালের ৯ জানুয়ারি প্রথমবারের মতো প্রশাসনে সিনিয়র সচিব পদ সৃষ্টি করে সরকার। এরপর থেকে কয়েক দফায় পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। নতুন এই তিনজনকে পদোন্নতি দেওয়ার পর প্রশাসনে বর্তমানে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়ালো ১০ জন।
/এসএমএ/টিএন/
আরও পড়ুন: খালেদার জেলে যাওয়ার অপেক্ষায় আছি: এরশাদ