সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ অনুরোধ করা হয়। কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, উষাতন তালুকদার এবং এম, এ, আউয়াল অংশগ্রহণ করেন।
বৈঠকে পার্বত্য তিন জেলায় ২১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে কমিটি ২০১৪ সালের কেবিনেটের সিদ্ধান্ত মোতাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের সাধারণ ভবিষ্যত তহবিল এবং অবসর সুবিধা প্রদানের বিষয়ে পুনঃসুপারিশ করে।
ইএইচএস/ এপিএইচ/
আরও পড়ুন: উপসচিব মিজানুর রহমানের জামিন নামঞ্জুর