ঢামেকের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে আহত জিয়া ইসলাম কারওয়ান বাজারের অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মার্কেটের সামনে আসার পর তিনি দুর্ঘটনায় আহত হন। পরে পথচারীরা রাত সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে।
তবে কোনও গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে কিনা অথবা কিভাবে এ দুর্ঘটনা হয়েছে সে সম্পর্কে বাচ্চু মিয়া নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
/এআইবি/এমডিপি/