ঢাবির ৫০তম সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্টিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির প্রতিনিধি এবং অফিস প্রধানরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভা থেকে ১টি নির্বাহী কমিটি, ১টি ব্যবস্থাপনা কমিটি এবং ২৫টি উপ-কমিটি গঠন করা হয়। গত ১ জানুয়ারি থেকে আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে এবং যথাযথভাবে পূরণ করার পর রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। ইতিমধ্যেই পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ৫০তম সমাবর্তন বর্ণাঢ্যভাবে আয়োজনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩১ নভেম্বর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫০তম সমাবর্তনে সমাবর্তন বক্তা থাকবেন কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অমিত চাকমা। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

‘সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য আর পুলিশের অনুমতির অপেক্ষা করা হবে না’
পড়ে আছে অলস টাকা, ঋণ নেওয়ার লোক নেই
নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!