ভুলে ভরা পাঠ্যবই অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রগতিশীল সংগঠন। বুধবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি, দেশের প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়াসহ নানা অসঙ্গতির প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উদীচী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ, খেলাঘর, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ ঘটনার প্রতিবাদে আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তুক বোর্ডের (এনসিটিবি) সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এ সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, বর্তমান সরকার একদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টালারেন্সের কথা বলছে। অন্যদিকে পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিচ্ছে জঙ্গিবাদের সুপ্ত উপাদান। সরকারের এ সিদ্ধান্তের কারণে দেশের শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের মুখে। এই পাঠ্যবইয়ে প্রতিফলতি হচ্ছে হেফাজত ও চরমোনাইয়ের পাকিস্তানি আদর্শ।
এজন্য তারা শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার পদত্যাগের দাবি করেছেন।
এ সময় সংবাদ সম্মেল সাম্প্রদায়িকতা, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তুক অবিলম্বে প্রত্যাহাসহ ৮ দফা দাবি জানিয়েছেন।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি ডশফিউদ্দিন আহমেদ।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে ঢাকার নাম জিয়া সিটি করা হবে: দুদু
/আরএআর/এসটি/