গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে পুলিশ চৌকিতে আক্রমণে কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। এর তিন মাস পর বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য মিয়ানমার তাদের প্রতিনিধি ঢাকায় পাঠালো।
গত তিন দশকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এরও আগে থেকে তিন থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।
গত অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনীর হামলা শুরু হলে নতুন করে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে।
বাংলাদেশ রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের নাগরিকত্ব ফেরত দেওয়ার জন্য একাধিকবার মিয়ানমার সরকারকে আহ্বান করেছে।।
এসএসজেড/ এপিএইচ/