প্রেসক্লাবের সামনে থেকে বিএইচবিসিএপি’র সভাপতিসহ আটক ৩

Atok2বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান আদিবাসী পার্টির (বিএইচবিসিএপি) সভাপতি মিঠুন চৌধুরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিভাবে অপর দুজনের পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে আটককের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে।’

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে ওই সংগঠটির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে বরিবার সকালে প্রতিবদা সভা ও কালো পতাকা মিছিল করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রেসক্লাবের সামনে ওই সংগঠনের নেতাকর্মীরা এসে জমায়েত হতে থাকে। এ সময় শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে প্রধামন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যাবে বলে ঘোষণা দেয়। ঘোষণা দিয়ে রওনা হওয়ার পরেই পুলিশ বাধা দিলে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় পুলিশ ওই তিনজনকে আটক করে।

/আরএআর/এমডিপি/