বৈঠকে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার।’ তিনি আশা করেন ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘জাতিসংঘ ও ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একই অবস্থান দেখায়।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে চমৎকার উল্লেখ করে ইন্দোনেশীয় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে।’ তিনি বলেন, ‘দু’দেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। যৌথ উদ্যোগে এসব খাত ব্যবহার করে উভয় দেশ লাভবান হতে পারে।’ সূত্র: বাসস
/এমএনএইচ/