জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রকাশ হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার মেধা তালিকার ফল বৃহস্পতিবার বিকেল ৪ টায় যে কোনও মোবাইল থেকে  SMS  এর মাধ্যমে nu<space>atmf<space>roll  লিখে 16222 নম্বরে Send করে এবং রাত ৯ টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions  অথবা admissions.nu.edu.bd  থেকে ফল পাওয়া যাবে।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ থেকে শুরু হবে।

/টিএন/