সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আহামেদ মোহমেদ আল-দেহায়মি সীমিত সম্পদ নিয়ে দক্ষতার সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাফল্যের জন্য সরকারের প্রশংসা করেন। এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত দু’দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আগ্রহ দেখানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।
দু’দেশের জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টিতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, বাংলাদেশের কয়েকটি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের অভিজ্ঞতাকে সে দেশের স্বাস্থ্যসেবায় কাজে লাগানোর আগ্রহ দেখান।
/জেএ/এমএনএইচ/