মিরপুরে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের বাধা

মিরপুরে পুলিশের বাধারাজধানীর মিরপুর ১০ নম্বরে ‘সুন্দরবন রক্ষার’ দাবিতে রাস্তায় নামা মিছিলে পুলিশের বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে হরতাল সমর্থকরা রাস্তার পাশে সমাবেশ করেন।

মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এসময় সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সাংবাদিক জাহান মিথুনকে ধাক্কা দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে পরে হরতাল সমর্থকরা সরে গিয়ে সমাবেশ করতে বাধ্য হন।মিরপুরে পুলিশের বাধা

ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক বাংলা ট্রিবিউনকে জানান, ‘মিরপুরে বিভিন্ন রাস্তায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছি। পুলিশের বাধার কারণে আমরা মিছিল করতে পারিনি। তবে মিরপুরে আমাদের কর্মীদের আটক বা টিয়ারশেল নিক্ষেপের কোনও ঘটনা ঘটেনি। বেলা ২টা পর্যন্ত আমরা এখানে থাকবো।’

উল্লেখ্য, সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল পালন করছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। গত ২৬ নভেম্বর শহীদ মিনারের সমাবেশ থেকে এ কর্মসূচি ডাকা হয়েছিল। তবে সুন্দরবন ইস্যুতে জাতীয় কমিটির সঙ্গে দ্বিমত পোষণ করা সরকারিজোটের শরিক বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি এই হরতালে নেই। এই কর্মসূচিতে ইতোমধ্যে সমর্থন দিয়েছে বিএনপি। এর বাইরে গণতান্ত্রিক বাম মোর্চা, ছাত্রদলসহ কয়েকটি সংগঠন বিবৃতি দিয়ে সমর্থন ব্যক্ত করেছে।

/সিএ/এফএস/ 

আরও পড়ুন- 

সরকার নিজেই পরাজিত, ভীত: আনু মুহাম্মদ
সার্চ কমিটি নিয়ে কোনও বিতর্ক হতে পারে না: আ.লীগ