লন্ডনে ওসমানী স্কুলের নাম পরিবর্তন হচ্ছে না

ওসমানী প্রাইমারি স্কুল

পূর্ব লন্ডনের ওসমানী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। ওসমানী স্কুলের পরিচালনা পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

স্কুলের শিক্ষার্থী, অবিভাবক, কমিউনিটির প্রতিবাদ ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগসের সরাসরি হস্তক্ষেপে ওসমানী স্কুলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত স্থগিত করে স্কুল পরিচালনা কমিটি। এর আগে কোনও ধরনের পূর্ব ঘোষণা বা স্কুলের অভিভাবকদের সঙ্গে পরামর্শ ছাড়াই চলতি মাসের শুরুতে স্কুল পরিচালনা কমিটির প্রধান মাইক টেলর সেপ্টেম্বরে স্কুলের নাম পরিবর্তনের ঘোষণা দেন। ওসমানী স্কুলের নাম পাল্টে ভ্যালেন্স স্কুল করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এরপরই প্রতিবাদে সোচ্চার হয় বাংলাদেশি কমিউনিটির লোকজন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস স্কুলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘ওসমানী স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে স্কুলের নাম চূড়ান্ত করার যে সিদ্ধান্ত নিয়েছেন এতে আমি আনন্দিত।’ স্কুল কর্তৃপক্ষ তার অনুরোধ রাখায় স্কুলের পরিচালনা পর্ষদকেও ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেলে আতাউল গণি ওসমানীর নামে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে স্কুলটির নাম করণ করা হয়। এই স্কুলের ৯৮ শতাংশ শিক্ষার্থীই বাংলাদেশি বংশোদ্ভূত। 

/এসটি/

আরও পড়ুন-


পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা প্রশ্ন অর্থমন্ত্রীর