পলাতক আসামিদের গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ওয়ারী থানাকে আগামী ২২ মার্চ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।
সংশ্লিষ্ট আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিদের মধ্যে এমকে আনোয়ার ছাড়াও রয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, আজিজুল বারী খান হেলাল ও খায়রুল কবির খোকন।
এই মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান সহ ১৭ জন জামিনে রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালে ৩০ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের সময় ওয়ারী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোলপ্লাজার কাছে মদিনা এন্টারপ্রাইজের একটি মিনিবাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেন আসামিরা।
এ ঘটনায় ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. ওমর আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
২০১৬ সালের ২৪ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আসামি এম কে আনোয়ারসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এসআইটি/এএআর/ আপ-এমডিপি/