জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।সোমবার সকাল ১১টা ১২মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে ঢাকার ৩ নম্বর বিশেষ অস্থায়ী আদালতে তিনি হাজির হন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা বকশি বাজারের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনের স্থাপিত অস্থায়ী ৩ নম্বর বিশেষ জজ আবু আহম্মেদ জমাদার এর আদালতে এই মামলার বিচার কাজ চলছে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক।এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন।
/এসআইটি/এমডিপি/এসটি