আগামী ৪ সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
তবে সার্চ কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে সম্পূরক আবেদন করা হলেও এ বিষয়ে কোনও আদেশ দেননি আদালত।
এর আগে ১১ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে আইন তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
তিনি বলেন, ‘সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান ও আইনের অধীনে পরিচালিত হওয়ার কথা বলা থাকলেও এখন পর্যন্ত আইন প্রণয়ন করা হয়নি। একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের বিধানের বাইরে চলতে পারে না।
সংবিধানের ১১৮ অনুচ্ছেদে ১ ধারায় বলা হয়েছে, বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং ওই বিষয়ে প্রণীত কোনও আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন।
/ইউআই/এসটি/আপ-এসএনএইচ/